রবীন্দ্রনাথ
এক মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে কালিমালিপ্ত করায় সেটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। বিভিন্ন ভাবে মেয়েটির নিন্দা করা হচ্ছে। যে উদ্দেশ্যে বা যে প্রেক্ষাপটেই করুক না কেন কাজটি নিন্দনীয়। অনেকে আবার ঐতিহাসিক দলিল হাজির করে যুক্তি দিয়ে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে যে সে ঠিক নয়। কিন্তু সমস্যা হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার ক্ষোভের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রবীন্দ্রনাথের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচার নয়। এর কারণ ঐ মেয়ে মানসিক ভাবে অসুস্থ। এই রোগের নাম সাম্প্রদায়িকতা, এক্ষেত্রে হিন্দু বিদ্বেষ। তবে বর্তমান বাংলাদেশে এই রোগ, বিশেষ করে রবি ঠাকুর বিদ্বেষ যেসব ল্যাবরেটরিতে উৎপাদিত হয় তাদের নাম বাংলাদেশী মুসলমান বুদ্ধিজীবী। তাই কথা বলতে হবে এইসব বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, রুখতে হবে তাদের। বুদ্ধিজীবীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তারা সত্যনিষ্ঠ বক্তব্য রাখে। যদি সে মিথ্যা তথ্য উপস্থাপন করে ও কেউ ইতিহাস ও যুক্তিতর্ক দিয়ে সেটা খন্ডন করে তাহলে মানসম্মান বোধ সম্পন্ন যেকোনো বুদ্ধিজীবী নিজের ভুল স্বীকার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের মিথ্যাচার বারবার খন্ডিত হবার পরেও এসব স্বঘোষিত ব...