মাস্তান

পাড়ার মাস্তান বা ক্লাসের সবচেয়ে বেয়াড়া ছেলের শক্তির উৎস অন্যদের ভয় আর তাদের বড় দুর্বলতা অন্যদের সাহস। তাই এমনকি সবচেয়ে নিরীহ যে মানুষ যে কখনোই মাস্তানের পথ মাড়ায় না সে তাকেও ভয় দেখাতে চায়, পাছে অন্য কেউ সেই নিরীহ মানুষের দেখাদেখি তাকে অবজ্ঞা করে। কিন্তু যদি নিরীহ লোকটি মার খাবে জেনেও ঘুরে দাঁড়াতে পারে সেটা মাস্তানের মাস্তানির শেষের ঘন্টা বাজাতে পারে। অনেকের ধারণা ভেনেজুয়েলার সেনারা যদি গুলি করে দুটো হেলিকপ্টারও ভূপাতিত করত তাহলে আমেরিকা রিট্রিট করত। অন্তত ড্রোনের তাড়া খেয়ে বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন সরিয়ে নেয়া দেখে সেটাই মনে হয়।ভেনেজুয়েলার বিনা প্রতিরোধে আত্মসমর্পণ ট্রাম্পকে ইরান আক্রমণে উৎসাহিত করেছে। এবং ইরান যে বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করবে সেটা মনে হয় তাদের ধারণার বাইরে ছিল। আসলে পশ্চিমা বিশ্ব সবসময়ই বিদেশে নিজ নিজ মীর জাফর - মোস্তাক - ইউনুস খুঁজে তারপর আক্রমণ করেছে। ইরানে হয় সেরকম কাউকে পায়নি অথবা নেতৃত্ব ধ্বংস করলে মানুষ রাস্তায় নেমে এসে বাকি কাজ করে ফেলবে সেটা ভেবেছে। তবে যাই হোক হিসেবে যে ভুল ছিল সেটা বোঝা যায়। যদি ইরান আর কিছু দিন টিকে থাকতে পারে তাহলে অর্থনৈতিক পরিস্থিতি আমেরিকাকে বাধ্য করবে নিজেদের বিজয়ী ঘোষণা করে আপাতত সরে যেতে। আর যদি না যায় উত্তর কোরিয়া বা ভিয়েতনাম যুদ্ধের মত চীন ও রাশিয়া গোপনে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যেমন পশ্চিমা বিশ্ব ইউক্রেনে করছে। আসলে বড় বিপদ ডেকে আনতে পারে এই ভয় পেয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে অঙ্কুরে বিনাশ না করলে পরে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়। ইদানিং কালের বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি সেই ইঙ্গিত দেয়।

দুবনা, ০৮ মার্চ ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু