জন্মদিনে শুভেচ্ছা
সেন্ট এক্সুপেরি তার ছোট রাজপুত্রের মুখ দিয়ে বলিয়েছিলেন "যাদের তুমি বশ মানিয়েছে, তাদের কাছে তুমি দায়বদ্ধ।" অসমাপ্ত আত্মজীবনী পড়ে ও বিভিন্ন সময় বিভিন্ন লোকের ইন্টারভিউ শুনে বুঝেছি বঙ্গবন্ধু তাঁর ঘনিষ্ঠ শত্রুদের বিষয়ে খুব ভালোভাবেই অবগত ছিলেন এবং তারপরেও এক অন্ধবিশ্বাস পোষন করতেন যে আর যাই করুক এরা তাকে হত্যা করবে না। এক দূরদর্শী নেতার এমন অদূরদর্শিতা সত্যি অবাক করার মত। সুসময়ে জন্মদিন উপলক্ষে জ্বালাময়ী বক্তব্য দেবার মানুষের অভাব হয় না কিন্তু দুঃসময়ে মনে রাখার, চেতনা সমুন্নত রাখার মানুষের বড়ই অভাব। যুদ্ধক্ষেত্রে যে সৈনিক মৃত্যুর কোলে ঢলে পড়ার আগ পর্যন্ত পতাকা সমুন্নত রাখে সেই আসল বীর, সত্যিকারের দেশপ্রেমিক।
১৯৬৯ ও ১৯৭১ সালে কারারূদ্ধ বঙ্গবন্ধু জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছেন স্বাধীনতার লড়াইয়ে। আজকের পরিবর্তিত পরিস্থিতিতেও তিনি সেই বন্ধন হতে পারেন ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ পন্থী মানুষের কাছে।
শুভ জন্মদিন! আপনি ভালো নেই। এখন আমাদের দায়িত্ব আপনাকে ভালো রাখার।
দুবনা, ১৭ মার্চ ২০২৬
Comments
Post a Comment