প্রশ্ন
জয় বাংলা স্লোগান কেন্দ্র করে উদ্ভূত বিতর্কে শ্রেণী সংগ্রামের বিষয়টি সামনে চলে এসেছে। সমাজতন্ত্র ও সাম্যবাদের লড়াইয়ে মূল স্লোগান ছিল "দুনিয়ার সর্বহারা এক হও"। ১৮৪৮ সালের কমিউনিস্ট পার্টির ইশতেহারে প্রলেটারিয়েট বা সর্বহারা শব্দটিই ছিল। বাংলাদেশে এই স্লোগান পরিবর্তিত রূপ পায় "দুনিয়ার মজদুর এক হও"। মজদুর সর্বহারা নয় শ্রমিক। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি সর্বহারা বা শ্রমিকদের এক হওয়ার আহ্বান জানিয়ে যখন শ্রেণী সংগ্রামের ডাক দেয় তখন স্বাভাবিক ভাবেই যে প্রশ্নটি মনে আসে তা হল আপনারা কোন শ্রেণীর? কয়েক দশক আগেও সিপিবির নেতৃত্বের একটি বড় অংশ পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজেরা সর্বহারা হতেন। কমরেড তাজুল ইসলাম শ্রমিকের পেশা গ্রহণ করেছিলেন। এখন কি সেটা ঘটে? অধিকাংশ নেতাই তো এখন মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত। এমনকি কেউ কেউ উচ্চবিত্ত। এমতাবস্থায় আপনাদের শ্রেণী সংগ্রামে আপনি কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করেন সেই প্রশ্নও অনেকের মনেই জাগে। কারণ কোন কাজ যদি নিজের সততা দিয়ে শুরু না হয় সেখানে সাফল্য অর্জন করা কঠিন। মস্কোর পথে, ০১ নভেম্বর ২০২৬