Posts

Showing posts with the label nature

ভালবাসা

Image
শৃঙ্খলা আমার কাছে শৃঙ্খলের মত মনে হয়, তাই সারা জীবন ওটাকে এড়িয়ে চলতে চাই। স্কুলে প্রায়ই দেরি করে যেতাম, কলেজেও তাই। ভার্সিটিতে কত ক্লাস যে ফাঁকি দিয়েছি তার হিসেব কে রাখে। মনে আছে, একবার রুশ ভাষার ক্লাস শেষ হবার মিনিট দশেক আগে ক্লাসে ঢুকলে ম্যাডাম বললেন "না এলেই তো হত"। আমি বললাম, "হত, তবে পরের ক্লাসটা যাতে মিস না করি তাই এলাম।" উনি খুব মাইন্ড করেছিলেন। ভাগ্যিস পড়েছিলাম তত্ত্বীয় পদার্থবিদ্যায় আর কাজ পেয়েছিলাম রিসার্চ ইনস্টিটিউটে যেখানে কিছুই রুটিন মেনে করতে হয়না। এক্ষেত্রে আমার অবশ্য বেশ কিছু সাথী আছে। সেটা হল রুশ দেশের ঋতু। বিশেষ করে বসন্ত। সরকারি ভাবে মার্চের ১ তারিখে কাজে জয়েন করার কথা থাকলেও ও শুরু করে মে মাসে। তবে মের বসন্ত আমাকে দেশের মার্চের কথা মনে করিয়ে দেয়। যখন সবে পাতা গজানো গাছের উপর বসন্ত বাতাস হুমড়ি খেয়ে পড়ে আমার কানে ভেসে আসে চৈত্রের দুপুরে বাঁশ ঝাড়ের শব্দ। শন শন শন শন - শো শো শো শো। আমি কান পেতে রই। মনে হয় আমি যেন বাড়ির বারান্দায় বসে আছি আর চৈত্রের বাতাস কালবোশেখির রিহার্সাল দিচ্ছে। আবার যখন ঝুপ ঝুপ করে বৃষ্টি নামে আমি চলে যাই...