সোভিয়েত ইউনিয়ন

আজ ৭ নভেম্বর, মহান অক্টোবর বিপ্লব দিবস। এক সময় এই দিনটি ছিল সারা বিশ্বের মেহনতি মানুষের জন্য আলোকবর্তিকা স্বরূপ। শোষিত মানুষ সোভিয়েত ইউনিয়ন ও অক্টোবর বিপ্লবের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধত। এখন এসবই অনেকটা রূপকথার গল্পের মত। সোভিয়েত ইউনিয়ন শুধু মেহনতি মানুষ বা তৃতীয় বিশ্বের গরীব দেশগুলোর জন্য নয়, ধনী পুঁজিবাদী বিশ্বের জন্যেও ছিল অনুপ্রেরণা স্বরূপ। সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতায় জিততেই চন্দ্র অভিযান, এ জন্যেই নিজ নিজ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ মনোযোগ। যারা সোভিয়েত জীবনের সাথে পরিচিত তাদের বেশিরভাগই স্বীকার করে অনেক না থাকার মধ্যেও তখন অনেক কিছু ছিল। তখনকার না থাকা জিনিস আজ পয়সা দিয়ে কেনা যায় কিন্তু তখন যা ছিল আজ তা পয়সা দিয়েও কেনা যায় না। সেই মানসিক শান্তি, ভবিষ্যৎ সম্পর্কে সেই নিশ্চয়তা আজ আর কেউই দিতে পারে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পশ্চিমা বিশ্ব আজকাল সোভিয়েত ইউনিয়নের খারাপ দিকগুলো লুফে নিচ্ছে। আপাত দৃষ্টিতে গণতন্ত্র হলেও সব নির্ধারিত হচ্ছে খুব অল্প সংখ্যক অলিগার্খ দ্বারা। সোভিয়েত ইউনিয়নে ছিল পার্টির নিয়ন্ত্রণ, পশ্চিমা বিশ্বে ডিপ স্টেট আর মিডিয়া টাইকুনদের নিয়ন্ত্রণ। তবে সোভিয়েত ইউনিয়নে পার্টির মধ্য বিরোধী মত গ্রাহ্য করা হত না, পশ্চিমে অলিগার্গদের বিভিন্ন গ্রুপ প্রকাশ্যে লড়াই করে। রাশিয়াও শুরুতে পশ্চিমা বিশ্ব থেকে বন্য পুঁজিবাদ গ্রহণ করে যার একটাই লক্ষ্য - মুনাফা। বর্তমানে তারা অবশ্য সোভিয়েত ইউনিয়নের পজিটিভ দিকগুলো নতুন করে বিবেচনায় আনছে। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা আর সমাজতান্ত্রিক বন্টনের শান্তিপূর্ণ সহাবস্থান হয়তো এক সময় নতুন সোভিয়েত ইউনিয়নের জন্ম দেবে। 

সবাইকে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শুভেচ্ছা!

দুবনা, ০৭ নভেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন