শিক্ষা

আমার শিক্ষকরা বলতেন যদি এফ ইজ ইকুয়্যাল টু এম এ (F = m*a) মুখস্থ করেই ভাব নিউটনের দ্বিতীয় সূত্র জানা হয়ে গেছে তাহলে ভুল করছ। যতক্ষণ না কোন ভারি বস্তুর উপর বল প্রয়োগের ফলে সেটা চলতে শুরু করেছে এই ছবি মনের কোনে ভেসে না উঠবে ততক্ষণ শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। 

আজকাল দেশে "দুনিয়ার মজদুর এক হও" স্লোগান টপ লিস্টে। কিন্তু যারা এই স্লোগান দেন তারা কি কখনো ভাবেন ইউরোপ, আমেরিকা, রাশিয়া বা অন্য দেশের শ্রমিকরা বাংলাদেশের শ্রমিকদের সুখ দুঃখ নিয়ে ,আদৌ মাথা ঘামায় কি না। এমনকি এই সব দেশের শ্রমিকরা একে অন্যকে নিয়ে ভাবে কি না? কোন স্লোগান যখন মানুষের মধ্যে উত্তেজনা, সমবেদনা, সহমর্মিতা না জাগায় তখন সেই স্লোগান মৃতপ্রায়। জাতীয়তাবাদী স্লোগান সেক্ষেত্রে ক্ষণিকের জন্য হলেও প্রাণ সঞ্চার করতে পারে। পুঁথিগত বিদ্যা যেন আমাদের স্থবির না করে। আমাদের মনে রাখতে হবে যে জয় বাংলা স্লোগান দিতে হবে দুনিয়ার মজদুর এক হও এর পরিবর্তে নয়, তার পরিপূরক হিসেবে। যদি কেউ ভয় পায় যে জয় বাংলা স্লোগান দিলে সেটা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ করে দেবে তাহলে তাদের মনোভাব সেই সব মৌলবাদীদের মনোভাবের মত যারা ভাবে হিন্দুরা মূর্তি পূজা করলে বা মুসলমানরা পূজায় অংশগ্রহণ করলে তা ইসলামকে দুর্বল করবে। তাছাড়া বর্তমান সামাজিক অবস্থায় জয় বাংলা মাইনাস করে শুধু দুনিয়ার মজদুর এক হও বলাটা অনেকটা দেশের বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ না করে শুধু প্যালেস্টাইনের আরবদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদ করা। মানবিক বিশ্বের অন্যতম প্রধান স্লোগান সহমর্মিতা। তবে আমরা মনে হয় নির্যাতিতের চেয়ে নির্যাতনকারীর প্রতি বেশি সহানুভূতিশীল, ঠিক যেমনটা ধর্ষিতার চেয়ে ধর্ষকের প্রতি মৌলবাদীরা বেশি সহনশীল।

মস্কো, ১৬ নভেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন