পথচলা
জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে জাতীয়তাবাদ ও শ্রেণী সংগ্রামের প্রশ্নে আলোচনা চলছে বিভিন্ন ফোরামে। বর্তমান পরিস্থিতিকে আমরা একটি জনাকীর্ণ রাস্তার সাথে তুলনা করতে পারি। সবাই নিজ নিজ লক্ষ্যে অগ্রসর হচ্ছি কিন্তু অনেকের সাথেই রাস্তা ভাগাভাগি করতে হচ্ছে। নিজের বাড়িতে বা এক দলীয় ব্যবস্থায় অন্যদের জন্য রাস্তা বন্ধ করা যায় কিন্তু পাবলিক প্লেসে বা বহুদলীয় ব্যবস্থায় সেটা সম্ভব নয়। তবে চাইলে কেউ কারো সাথে কথা না বলে একা চলতে পারে আবার কেউ পথচলা একটু বৈচিত্র্যময় করার জন্য কাউকে চলার সাথী করতে পারে। সমাজতন্ত্র অনেক দূর। তার আগে দেশকে মুক্তিযুদ্ধের ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। আর এজন্যেই জাতীয়তাবাদী শক্তির সাথে হাতে হাত রেখে চলার প্রশ্ন। তাছাড়া সমাজতন্ত্র তো আমরা শুধু নিজেদের জন্য চাই না, চাই দেশের সব মানুষের জন্য। তাহলেও তো তাদের সাথে নিয়েই চলতে হবে। না হলে আমরাও হব উড়ে এসে জুড়ে বসা কেউ।
দুবনা, ০৭ নভেম্বর ২০২৬
Comments
Post a Comment