ধর্ম

অবিভক্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হত। কখনো কোন সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবে, কখনোবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারো উস্কানিতে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। কারণ দাঙ্গা করার জন্য দুই পক্ষ লাগে। এখানে দ্বিতীয় পক্ষ প্রতিরোধ করে না, ফলে যেটা হয় তা এক তরফা আক্রমণ। 

তবে ইদানিং বাংলাদেশে নতুন করে হানাহানি হচ্ছে। পরস্পরকে মোকাবেলা করার মত দুটি শক্তিশালী পক্ষ আছে বলেই এটা প্রায় দাঙ্গার রূপ নিচ্ছে। 

অবিভক্ত ভারতে হিন্দু মুসলমান দাঙ্গার মূল কারণ ছিল পরস্পরের প্রতি অবিশ্বাস থেকে সমঝোতায় আসতে না পারা। ফলাফল - ভারত ভাগ। বর্তমান বাংলাদেশেও দুই পক্ষ - আওয়ামী লীগের কর্মী, সমর্থক আর আওয়ামী লীগ বিরোধীরা পরস্পরের প্রতি ঘৃণায় প্রায় ভারত বিভাগ পূর্ববর্তী হিন্দু - মুসলমান সমাজের অবস্থায় পৌঁছে গেছে। আওয়ামী সমর্থন আর আওয়ামী বিরোধিতা এখন অন্ধত্বের পর্যায়ে চলে গেছে। এই ডগমা এখন গুনগত ভাবে প্রায় ধর্মের রূপ নিয়েছে। ফলে এই বিরোধিতা চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাই এখনই যদি সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নেয়া না হয় ভারত ভাগের মত বাংলাদেশ ভাগ অলীক কিছু নয়।‌ সময় ফুরিয়ে আসছে।

কাজান, ২৪ নভেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন