সমস্যা

পাকিস্তান ও বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ ভারত বিরোধী। আর সেই সূত্রে এদের অনেকেই হিন্দু বিদ্বেষী। কিন্তু বর্তমান ভারত তাদের বা তাদের পূর্বপুরুষদের সৃষ্টি। এটা মুসলিম লীগের রাজনীতির ফসল। পাকিস্তান সৃষ্টি করতে গিয়ে তারা একই সাথে বাইপ্রোডাক্ট হিসেবে বর্তমান ভারতের জন্ম দিয়েছে। অনেকেই যুক্তি দিতে পারে যে ভারতেও প্রচুর মানুষ পাকিস্তান ও বাংলাদেশ তথা মুসলমান বিরোধী। তবে একই সাথে এটাও সত্য যে তারা বা তাদের পূর্বপুরুষরা পাকিস্তান সৃষ্টি করেনি বরং সেটার বিরোধিতা করেছে। তাই তারা বর্তমান ভারতের জন্মে কোন প্রত্যক্ষ ভূমিকা রাখে নাই। 

অবস্থাদৃষ্টে মনে হয় যারা অখণ্ড ভারত ভেঙেছে পাকিস্তান সৃষ্টির জন্য তারা পাকিস্তান সৃষ্টিতে যত না সফল হয়েছে তারচেয়ে বেশি সফল হয়েছে ভারত সৃষ্টিতে। আর এখন নিজেদের সৃষ্টিকে সবচেয়ে বেশি ঘৃণা করছে।

প্রায় সব সমস্যাই মানুষের নিজের তৈরি। সমস্যার সমাধান করার অন্যতম প্রধান শর্ত হল সমস্যা বোঝা। ঘৃণা দিয়ে সমস্যার সমাধান হয় না, তাতে সমস্যা বাড়ে বই কমে না। ভারতে সমস্যা মনে করলে প্রথমে বুঝতে হবে কেন এই সমস্যা সৃষ্টি হয়েছে। এর মূলে ছিল অবিশ্বাস আর ঘৃণা। তাই যা সেই অবিশ্বাস আর ঘৃণা টিকিয়ে রাখে ও বাড়ায় তা এই সমস্যা সমাধানে সহায়ক হবে না।

বাইবেল বলে ঈশ্বর আদমকে সৃষ্টি করেন আর তার প্রিয় প্রধান দেবতা আদমকে কুর্নিশ না করায় সেই দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করেন। অবশ্য নিষেধাজ্ঞা অমান্য করায় আদমকেও তিনি পরে স্বর্গ থেকে নির্বাসন দেন। নিজের সৃষ্টিকে শাস্তি দেওয়ার প্রথা সেই অর্থে মানুষের জন্মলগ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 

কাজান, ২৫ নভেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন