প্রশ্ন

ফেসবুকে কাফরানি নামে এক আমেরিকান সার্জনের স্ট্যাটাস দেখলাম। লেবানন বংশোদ্ভুত এই সার্জন অভিযোগ করেছেন যে বৈরুতে ইসরাইল আমেরিকার সহায়তায় ধ্বংস যজ্ঞ চালিয়ে তার নিজের বাড়িও মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পারতপক্ষে তিনি ট্যাক্সের টাকা দিয়ে নিজের বাড়ি নিজে ধ্বংস করেছেন। 

এই স্ট্যাটাস দেখে আমার মনে হল উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকায় বসবাসকারী তৃতীয় বিশ্বের লাখ লাখ মানুষের কথা যারা এই সব দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য অমানুষিক পরিশ্রম করছে। অন্যদিকে এসব দেশ গণতন্ত্রের দোহাই দিয়ে রঙিন বিপ্লবের মাধ্যমে তাদের জন্মভূমিকে ধ্বংস করে প্রতিদান দিচ্ছে। এ এক অদ্ভুত চক্র। মানুষ উন্নত জীবনের জন্য বিদেশে যায়, সেসব দেশের অর্থনীতি সচল রাখে, কষ্টোপার্জিত টাকা দিয়ে দেশে আত্মীয় স্বজনদের সাহায্য করে অথচ নতুন দেশের সরকার ফেলে যাওয়া দেশ ধ্বংস করে বিভিন্ন অজুহাতে। তাদের এই বাস্তবতার সাথে সন্ধি করেই টিকে থাকতে হয়। দিনের শেষে সবাই সবকিছু মেনে নেয় আর কি মানছে সেটার উপর ভিত্তি করে কেউ গণতন্ত্রী, কেউ সমাজতন্ত্রী, কেউ মৌলবাদী, কেউ প্রগতিশীল ......

অদ্ভুত!!!

দুবনা, ২৮ মার্চ ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু