জনতার রায়

নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে মানুষকে কিছু দিন ধোঁকা দেয়া যায়। কিন্তু সব ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তুললে প্রশ্ন জাগে তুমি তাহলে কি জন্য ক্ষমতায় বসে আছ হে বাছাধন? এটা আমাকে ছোটবেলায় শোনা কামলার গল্প মনে করিয়ে দেয়। এক গৃহস্থের বাড়িতে অনেকেই কাজ করে। এদের একজন কানা। একদিন সেই গৃহস্থ জমিতে গিয়ে দেখেন চারিদিকে অরাজকতা।
- এটা কে করেছে?
- কানা।
- এটা?
- এটাও কানা।
এভাবে যেখানেই দেখায় সেটাই কানার দোষ। শেষ পর্যন্ত গৃহস্থ বললেন, সবই যদি কানা করে তোমাদের রেখেছি কি করতে?

ইউরোপের সব ব্যর্থতার জন্য প্রতিটি দেশের সরকার দায়ী করে পুতিনকে। এখন মনে হয় ইউরোপের জনগণ প্রশ্ন করতে শুরু করেছে মস্কোয় বসে পুতিন যদি তাদের দেশের কলকব্জা নাড়াতে পারেন তাহলে এই সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের এত টাকা দিয়ে পুষে কি লাভ? হয়তো সেজন্যেই দেশে দেশে বিরোধীরা জনসমর্থন লাভ করছে।

মস্কো, ০৫ অক্টোবর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন