বইয়ের খোঁজে বন্ধুর খোঁজে
আমরা কত কত নেশার কথা বলি। মদের নেশা। গাঁজার নেশা। কিন্তু কেউ বলে না মদ বা গাঁজা কারও হবি বা শখ। আবার একই ভাবে আমরা হবির কথা উঠলে বলে বই পড়া , ছবি তোলা , মাছমারা আরও কত কি ? কিন্তু বইয়ের নেশা কি মদ গাঁজার চেয়ে কোন অংশে কম ? বই পড়ার নেশা সেই ছোটবেলা থেকেই। একটু সময় পেলেই বাড়ির সবাই যে যার মত একটা বই নিয়ে বসে পড়ত। কে জানে , তখন যদি স্মার্টফোন থাকত , বইয়ের জায়গা হয়তো দখল করে নিত এরাই। আমার ছেলেমেয়রা ছোটবেলায় অনেক বই পড়ত। কোথাও বেড়াতে গেলে ব্যাগ ভরে বই নিয়ে যেতে হত। নিজেরাই নিত। এখন যে পড়ে না , তা নয় , তবে পড়ে অনলাইন এবং সেটা সব সময় ক্ল্যাসিক সাহিত্য নয়। তার মানে কি বই পড়াও স্থান কালের উপর নির্ভরশীল ? ...