বৈষম্য

বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা, বাকস্বাধীনতার কথা বলে কিন্তু যখনই কারোও বাকস্বাধীনতা তাদের স্বার্থে আঘাত করে তখন তারা স্বৈরাচারী হতেও এতটুকু পিছপা হয় না। এ যেন জঙ্গলের শাসন। আইনের অপব্যবহার করে হোক আর গায়ের জোরে হোক নিজেদের স্বার্থ উদ্ধার করাই তাদের একমাত্র লক্ষ্য। তাদের গণতন্ত্র দলদাস, যা তাদের ও দলের জন্য লাভজনক সেটাই গণতন্ত্র। বাংলাদেশে মিথ্যা মামলায় অনেকেই আটক আছে, আরও বেশি মানুষ তাদের পদ পদবী হারিয়েছে। এর ফলে রাষ্ট্রের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও স্বনামধন্য লেখক কাবেরী গায়েন সহ বিশ্ববিদ্যালয়ের আরও কিছু শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন হাস্যকর অভিযোগ তুলে তাদের ভবিষ্যৎ যেভাবে অনিশ্চিত করে তোলা হচ্ছে, তা শুধু কয়েক জন সচেতন নাগরিকের নয়, দেশের ভবিষ্যৎ অনিশ্চিয়তার পথে ঠেলে দেবে। আমরা কবে প্রাপ্ত বয়স্ক মানুষের মত আচরণ করব?

দুবনা, ০৪ আগস্ট ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু