লড়াই

আমরা ভুলে যাই যে কোন দল এমনকি সেন্ট পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হলেও দেশ বনে যায় না। কিন্তু প্রায় সব সরকারি দল, বিশেষ করে সরকারি দলের অদূরদর্শী নেতা ও অন্ধ বিশ্বাসী কর্মীরা ধরেই নেয় যে তারাই দেশ আর তাদের সমালোচনা মানেই দেশদ্রোহিতা। এভাবেই আমরা নিজেদের প্রয়োজনে খুশি মত সংজ্ঞা বদলাই। এভাবে চললে পৃথিবীর সব শাসকই কারো না কারো কাছে হবে স্বৈরাচারী বা গণতন্ত্রের মানস পুত্র, মানস কন্যা, পিতা, মাতা, এমনকি স্বামী/ স্ত্রী। এই পথ সামনে নেয় না, এটা পথের শেষ যার কোন ওপার নেই। বিরোধী মত শুধু শত্রু নয়, প্রতিপক্ষ এবং ক্ষেত্রবিশেষে আরও একটা বিকল্প, সমস্যা সমাধানের ইঙ্গিত। তাই ভিন্ন মতকে হত্যার আগে যাচাই করে দেখা দরকার যা হতে পারে বিকল্প, এমনকি উৎকৃষ্ট সমাধান। কিন্তু রাজনীতি যেখানে ক্ষমতা দখলের লড়াই সেখানে তাদের কাছ থেকে মহানুভবতা আশা করার সুযোগ কোথায়? 

লড়াই লড়াই লড়াই চাই 
লড়াই করে মরতে চাই।।

দুবনা, ৩০ আগস্ট ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু