বিদ্যুৎ

ফেসবুকে দেখলাম বিদ্যুৎ সমস্যার জন্য বর্তমান সরকার স্বৈরাচারকে দায়ী করছে। শেখ হাসিনার শাসনামলে দেশে দুর্নীতি, মৌলবাদ, রাজনৈতিক অসহিষ্ণুতা এসব আগাছার বাম্পার ফলন যে হয়েছিল তাতে সন্দেহ নেই, তবে সেই সাথে বিদ্যুৎ, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কম হয়নি। সেই আমলের অনেকেই টাকা পয়সা বিদেশে পাচার করলেও বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তো দেশেই রয়ে গেছে। আর সেসব অকেজো হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। নিজেদের ব্যর্থতার দোষ অন্যের কাঁধে চাপিয়ে কিছু সময় পার করে দেয়া যায় কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না। আর সরকার যদি দীর্ঘদিন এসব সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় তখন সেটা আর স্বৈরাচারের ঘাড়ে চাপানো যাবে না। প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে আগের সরকারের ব্যর্থতার কাঁধে ভর করে সেই সব ব্যর্থতা দূর করে জনগণকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে। কিন্তু জনজীবনের সাধারণ দাবি মেটাতে ব্যর্থ হয়ে সেই দোষ পূর্ববর্তী সরকারের কাঁধে চাপানোই যদি সরকারের একমাত্র যোগ্যতা হয় তাহলে সেই সরকার নিয়ে জনগণের কি লাভ হবে? ব্যর্থতা ঢাকতে স্বৈরাচারী কাঁধ না খুঁজে যোগ্য লোক খুঁজলে আর নিজের কাঁধে দায়িত্ব নেবার সাহস যোগার করলে সমস্যা সমাধান আর মানুষের সমর্থন - দুটোই পাবার সম্ভাবনা বেড়ে যাবে।

দুবনা, ১৮ আগস্ট ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু