রিপু

 

মানুষ প্রতিনিয়ত কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য দ্বারা আক্রান্ত। কোনটি সব চেয়ে বেশি ভয়ংকর? এরকম প্রশ্ন প্রায়ই শোনা যায়। 

আমার মনে হয় প্রশ্নটি যথাযথ নয়।‌ কারণ যে দোষগুলোর কথা উল্লেখ করা হয়েছে তার কোনটাই অপ্রয়োজনীয় নয়, সব দরকারি, তবে সঠিক সময়ে সঠিক ব্যবহারে। কাম না থাকলে কি ভালোবাসা এই রকম থাকত? ধর্ষকের কাম আর প্রেমিক প্রেমিকার কাম এক নয়। ক্রোধ শুধু বিপদ ডেকে আনে না, অন্যায়ের প্রতিবাদ করতে সাহস যোগায়। লোভ তো শুধু অন্যায় ভাবে অন্যেরটা দখল করা নয়, কোন কিছু অর্জন করতে মানুষকে কর্মঠ করে তোলে। আসলে অসময়ে ব্যবহার বিপদ ডেকে আনে, সময়ে আনন্দ ও সাফল্য। এসবই মানব চরিত্রের সহজাত উপাদান। সঠিক ও সুচিন্তিত ব্যবহারে এসবই মানব সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়ার চালিকা শক্তি। 

উল্টো উদাহরণ কম নেই। যেমন ক্ষমা মহৎ গুণ। কিন্তু যাকে শাস্তি দেওয়া ন্যায় প্রতিষ্ঠার জন্য অপরিহার্য তাকে ক্ষমা করলে শুধু নিজেকে নয়, জাতিকে পস্তাতে হয়। এমন উদাহরণ ইতিহাসে ভুঁড়ি ভুঁড়ি। আসলে যা মানুষের সহজাত প্রবৃত্তি তা ভালো বা মন্দ হয় অপব্যবহারে। 

দুবনা, ২২ আগস্ট ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু