লক্ষ্য ও উদ্দেশ্য
খেলাধুলা বিশেষ করে ম্যারাথন রেসে প্রায়ই দেখা যায় প্রতিযোগী ফিনিশ লাইন ক্রস করে মুখ থুবড়ে পড়ে যায়। লক্ষ্য অর্জন হয় কিন্তু তার মূল্য চুকাতে হয় প্রাণ বা স্বাস্থ্যের বিনিময়ে।
ভাষা আন্দোলন বা একাত্তর পূর্ববর্তী সমস্ত আন্দোলন বাদ দিলে আমাদের সমস্ত আন্দোলন ও গণ অভ্যুত্থানের পরিণতি অনেকটাই এরকম। স্বাধীনতা অর্জিত হলেও আমরা মানুষের আকাঙ্ক্ষার দেশ গড়তে পারিনি নেতৃত্বের কারণেই। এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হলেও গণতন্ত্র আসেনি রাজনৈতিক দলগুলোর নেত্রীদের কারণে। গণতন্ত্রের চেয়ে ক্ষমতাই বেশি লোভনীয় ও কাম্য হয়ে ওঠায় মানুষ আবারো গণতন্ত্র থেকে বঞ্চিত হয়। শাহবাগ আন্দোলনে যুদ্ধাপরাধীদের ফাঁসি হলেও ভোটের হিসাব নিকাশে স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করে তৎকালীন সরকার। আপাত সফল শাহবাগ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়, এর এক্টিভিস্টদের জীবন হয় ঝুঁকিপূর্ণ। চব্বিশের আন্দোলনে এক স্বৈরাচারের পতন আরেক স্বৈরাচারের জন্ম দেয়। জনগণ শুধু স্বাধীনতার ইতিহাসকেই হারায় না, হারায় স্বাধীনতা।
বাংলাদেশ উত্তাল সাগরে কান্ডারি হীন বিশাল নৌকা যার জনগণ বৈঠা হাতে অনবরত লড়াই করে যাচ্ছে তাণ্ডবের বিরুদ্ধে কিন্তু কান্ডারির অভাবে নৌকা তীরে ভিড়াতে পারছে না কিছুতেই।
দুবনা, ০৫ আগস্ট ২০২৬
Comments
Post a Comment