নদী
হেরাক্লিটাস খ্রিষ্টপূর্ব ৬-৫ শতাব্দীতে বলেছেন এক নদীতে দুইবার প্রবেশ করা সম্ভব নয়। এখন অবশ্য বিজ্ঞান প্রযুক্তির যুগ। ইউরোপের রাজনীতিবিদরা হেরাক্লিটাসকে মিথ্যা প্রমাণ করতে বদ্ধপরিকর।
ইউরোপ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পোল্যান্ড, জার্মানি - উভয়েই ঘোষণা দিয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার।
মনে পড়ল সোভিয়েত ইউনিয়নের কথা। আমেরিকা যুদ্ধ করেনি সোভিয়েত ইউনিয়নের সাথে, অন্ততঃ সম্মুখ সমরে নামেনি। কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় নামিয়ে সোভিয়েত অর্থনীতির লাল বাতি জ্বালিয়ে দিয়েছিল। কোন গুলি খরচ না করেই আমেরিকা ও পশ্চিমা বিশ্ব সেই ঠান্ডা লড়াইয়ে জিতে গেছিল বা সোভিয়েত ইউনিয়নকে বাধ্য করেছিল যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে।
আজ ইউরোপ নিজেদের উদ্যোগেই অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। অর্থনীতি যখন নড়বড়ে তখন সামরিক খাতে এই ব্যাপক ব্যয় শেষ পর্যন্ত ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের পরিণতি গ্রহণে বাধ্য না করে। ইউরোপ অনেক দিন ধরেই বিভিন্ন প্রশ্নে সোভিয়েত ইউনিয়নকে অনুসরণ করছিল। জনগণের মঙ্গলের চেয়েও অন্ধ ভাবে আদর্শ অনুসরণ করা, বিরোধী মতকে দাবিয়ে রাখা ( ভুল শোনেননি, রোমানিয়া, মালদোভা ও অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের কথা মনে আছে? অবথা রুশ সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নিষিদ্ধ করা) এসবের পর শুরু হল অস্ত্র প্রতিযোগিতা। দেখা যাক।
দুবনা, ১৩ আগস্ট ২০২৬
Comments
Post a Comment