যুদ্ধ

আজ ২ ফেব্রুয়ারি। বছরের এই দিনটায় ভোলগাগ্রাদ তার স্তালিনগ্রাদ বা স্ট্যালিনগ্রাড নাম ফিরে পায়। ১৯৪৩ সালের এই দিনে রেড আর্মি নাৎসি বাহিনীকে পর্যদুস্ত করে। সমাপ্তি ঘটে দীর্ঘ ২০০ দিনের যুদ্ধ। নাৎসি জার্মানির শেষের শুরু হয় এখান থেকেই। 

আজও এখানে নতুন একটি সমাধি খোঁড়া হল। বিজয়ের আশি বছর পরেও রাশিয়া ও ইউরোপের বিভিন্ন জায়গায় মৃত সেনাদের ধ্বংসাবশেষ খুঁজে বেড়ায় স্বেচ্ছাসেবক দল। যখনই কারো পরিচয় নিশ্চিত হয় যথাযথ মর্যাদায় তাকে সমাহিত করা হয়। 

আমাদের যুদ্ধ শেষ হয়েছে (?) ৫৫ বছর আগে। এখন তো দূরের কথা এমনকি সত্তরের দশকেও মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়নি। বছর দশেক আগে যে তালিকা করা হয়েছিল তাতে ভুলের পরিমাণ ছিল কল্পনাতীত। আসলে রাষ্ট্র কখনোই তার মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়নি, তাদের নিয়ে রাজনীতি করেছে। 

আজ দাগিস্তানের এক যোদ্ধাকে সমাহিত করা হল নিজ গ্রামে। এর আগে আহত হয়ে যুদ্ধে না যাবার সমস্ত কারণ থাকা সত্ত্বেও সে ফিরে যায় সহযোদ্ধাদের কাছে। সেখানেই মৃত্যুবরণ করে। কেন যায়? মনে হয় এজন্য যে জানে দেশ, জাতি, রাষ্ট্র তাকে ভুলবে না। এখানে কাউকে ভুলে না, কিছুই ভুলে না। আর তাই তো সেনারা শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে পিতৃভূমির জন্য।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু