দেশপ্রেম

গণতন্ত্রে ক্ষমতার রদবদল অনেকটা রিলে রেসের মত। দেশ যদি টিম হয় আর এই টিমের সদস্য হিসেবে যদি দশকে বিজয়ী করতে চাই তাহলে দেশটাকে যতদূর সম্ভব সুন্দর ভাবে পরবর্তী রানার বা শাসকের হাতে তুলে দিতে হয়। সেটা না করলে দলের বা দেশের প্রতি আস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

২০১৬ সনে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হলে বিদায়ের আগে ওবামা রাশিয়ার সাথে সম্পর্ক এমন পর্যায়ে নিয়ে যান যে সেই আঘাত আজও কাটিয়ে উঠতে পারে নাই মার্কিন - রুশ সম্পর্ক। এটা ওবামার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার সুযোগ দেয়। কারণ এই দুই দেশের সম্পর্ক বিশ্ব রাজনীতিতে এক বিরাট ফ্যাক্টর।

নির্বাচনের কয়েক দিন আগে ডঃ ইউনুস আমেরিকার সাথে এক চুক্তি স্বাক্ষর করেন যা রাজনৈতিক, বানিজ্যিক ও সামরিক ভাবে পরবর্তী শাসক তথা বাংলাদেশকে নানামুখী বিপদের সম্মুখীন করতে পারে। আন্তর্জাতিক খেলোয়াড় ডঃ ইউনুসের দেশপ্রেম কখনোই প্রশ্নাতীত ছিল না, এই চুক্তি নতুন করে আরও অনেক প্রশ্নের জন্ম দেবে তার দেশপ্রেম নিয়ে।

দুবনা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Comments