কার যুদ্ধ?
পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করেছে। যাকে বলে ফুল স্কেল ওয়ার। দুই দেশই যে যেভাবে পারছে অন্যকে আক্রমণ করছে। জানা গেছে আফগানিস্তান পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এতে শতাধিক আহত ও নিহত। এক কথায় দুই ভ্রাতৃপ্রতিম (?) দেশ কিছুতেই নিজেদের মধ্যে সমঝতা করতে পারছে না যদিও এর আগে কাটার আর তুরস্কের মধ্যস্থতায় সাময়িক ভাবে উত্তেজনা করেছিল। বাংলাদেশে দুই পক্ষেরই সমর্থক আছে। জামায়াত শিবির সহ জনগনের একটি অংশের পাক প্রেম গোপন কিছু নয়। আবার বাংলা হবে আফগান আমরা হব তালিবান স্লোগান দেবার লোকজনও খুব কম নয়। অনেকেই আবার যাকে বলে ট্যু ইন ওয়ান। এবার এরা কি করবে? এটা থেকে অন্তত বোঝা উচিত এসব দেশ আর যাই হোক জনগণ বা ধর্মের নামে সব করলেও জনগণ বা ধর্মের জন্য কিছু করে না, করে নিজেদের ও বিদেশী প্রভুদের স্বার্থে। পাকিস্তানের সেনা শাসনের প্রতি আমেরিকা ও চীনের সমর্থন বরাবরই ছিল। ইদানিং ভারত ও ইসরাইল আফগানিস্তানের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। কার যুদ্ধ কে করছে সেটাই এখন দেখার বিষয়।
দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

Comments
Post a Comment