খেলা

ছোটবেলায় আমরা প্রায়ই শম্ভু নামে এক পাগলাটে ছেলেকে ক্ষ্যাপাতাম এই বলে যে ও এটা করতে পারবে না। আর নিজেকে প্রমাণ করতে ও সেটা করার চেষ্টা করে সবার হাসির খোড়াক হত। এমনকি ও জিতে গেলেও কেউ তার গুরুত্ব দিত না। ওকে নিয়ে মজা করাই ছিল আসল উদ্দেশ্য। 

আজকাল বিভিন্ন অনলাইন গ্রূপে এ ধরণের ঘটনা ঘটে। মূলত টিন এজারদের বিভিন্ন রকম প্রায় অসম্ভব কাজ করতে বলে। যেমন ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ, প্রচুর পরিমাণে খাবার খাওয়া আর এসবের ভিডিও করে প্রচার করা। অধিকাংশ ক্ষেত্রে এর ফলাফল হয় ফাটাল। 

ইউরোপ আবার জেলেনস্কিকে যুদ্ধ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করছে। না, জিততে পারবে না। তাদের জন্য জয় মানে রাশিয়ার অস্ত্র ভান্ডার কমানো। তাদের যুক্তি ইউক্রেনের পরে রাশিয়া তাদের উপর আক্রমণ করবে। তারা কি এটা বিশ্বাস করে? না। বলে কেন? জনগণকে ধোঁকা দিতে। কারণ তারা যদি বিশ্বাস করত রাশিয়া তাদের আক্রমণ করবে তাহলে এটাও বিশ্বাস করত যে রাশিয়া সেক্ষেত্রে পারমাণবিক বোমা ব্যবহার করতে দ্বিধা করবে না। আর তাহলে নিজেরাই উদ্যোগী হতে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে। ওরা রাশিয়ার ভয় দেখালেও রাশিয়াকে ভয় পায় না, রাশিয়ার সঙ্গে যুদ্ধে নামতে চায়। ফলাফল অসংখ্য হিরোশিমা নাগাসাকি - শুধু আরও ভয়ঙ্কর।

দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু