নির্বাচন
বাংলাদেশের নির্বাচন শেষ হল। হাজারটা সংশয়ের পরেও নির্বাচন সম্পন্ন হয়েছে সেটা সুসংবাদ। আরও বড় সুখবর হল এবারে নির্বাচনে লোকক্ষয় অনেক কম। এর অন্যতম প্রধান কারণ উগ্র নির্বাচন বিরোধী শক্তির অনুপস্থিতি। তার মানে সমস্ত দল যদি সত্যিকার অর্থেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চায় সেটা সম্ভব।
বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলেই মনে হয়। তারেক জিয়ার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অবিশ্বাসী ও সংশয়বাদীদের বিষয়ে বক্তব্য আশাব্যঞ্জক। আশা করি তিনি মনে রাখবেন বিএনপির এই বিজয়ের পেছনে শুধু তার দলের সমর্থক নয়, যারা ধর্মভিত্তিক ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে তাদেরও অনেক অবদান আছে। এটা মূলতঃ ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয় এবং মানুষ নির্বাচনে অন্য কোন বিকল্প না থাকায় একাত্তরের চেতনা রক্ষা ও বিকাশের দায়িত্ব বিএনপির উপর ন্যস্ত করেছে। তারা জামায়াত শিবির প্রত্যাখ্যান করেছে। তারেক জিয়া যদি মানুষের এই রায়ের কথা মাথায় রাখেন তাহলে সেটা ভবিষ্যতে বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিশালী এক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর যদি তাই হয় তবে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশ না পাকিস্তান - কে ক্ষমতায় আসবে সেই দুশ্চিন্তায় ভুগবে না।
দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Comments
Post a Comment