বাইশে জুন

গতকাল ছিল ২২ জুন। ১৯৪১ সালের এই দিনে ভোর ৪ টায় হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়নের ব্রেস্তস্কায়া দুর্গ আক্রমণ করে। যদিও জার্মান বিমান বাহিনী সেভাস্তোপোল আক্রমণ করে ভোর ৩.৩০ মিনিটে, যুদ্ধের শুরু ধরা হয় ব্রেস্তস্কায়া দুর্গ আক্রমণের সময় থেকেই। এরপর দীর্ঘ ১৪১৮ দিন চলবে এই যুদ্ধ। ২৭ মিলিয়ন সোভিয়েত নাগরিক প্রাণ দেবে, দীর্ঘ ৯০০ দিন অবরুদ্ধ থাকবে লেনিনগ্রাদ, সোভিয়েত জনগণের বীরত্বের কাছে পরাজিত হবে জার্মানি যা আসলে সম্মিলিত ইউরোপ। ২২ জুন চিরতরে পরিচিত হবে শোকের দিন হিসেবে। এমন কোন সোভিয়েত পরিবার নেই যারা ঐ যুদ্ধে কোন নিকট জনকে হারায়নি। সোভিয়েত মানচিত্রে জন্ম নেবে ১২ টি বীর শহর - মস্কো, লেনিনগ্রাদ, ভোলগাগ্রাদ (স্তালিনগ্রাদ), কিয়েভ, সেভাস্তোপোল, ওদেসা, মিনস্ক, কের্চ, নভরাসিস্ক, তুলা, মুরমানস্ক, স্মলেনস্ক ও ব্রেস্তস্কায়া দুর্গ। মস্কোর ক্রেমলিনের দেয়ালে গড়ে উঠবে এসব শহরের স্মৃতিসৌধ। এমনকি আজ যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে লিপ্ত, রুশ প্রেসিডেন্ট পুতিন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাবেন কিয়েভ ও ওদেসা প্রতিরোধকারী বীর সেনাদের। বীর জাতি ইতিহাস স্মরণ করতে ভয় পায় না, ইতিহাস ভুলে যেতে চায় সেই জাতি যারা নিজেদের অতীত সম্পর্কে সন্দিহান।

দুবনা, ২৩ জুন ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু