কেন ভোট দেবেন?

প্রার্থীরা নিজেরা ও তাদের সমর্থকরা প্রার্থীদের এমন এক নিষ্কলুষ চরিত্র উপস্থাপন করছে যে সমস্ত দায়িত্ব ঠিকমত পালন করার পরেও তাদের কাজে খুঁত ধরতে সবাই মুখিয়ে থাকবে। আমরা বাঙালিরা সবসময়ই পরশ্রীকাতর আবার একই সাথে নিজ নিজ নেতাদের প্রশংসায় পঞ্চমুখ। দেশে তো স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী নেতা গাছ থেকে পড়ে না, আমরাই রোপণ করি। তবে যদি ধরে নেই যে আমাদের প্রার্থীরা আদতেই ভুলত্রুটি মুক্ত, তাহলে এখনই সুবর্ণ সুযোগ এদের নিষ্কলুষ চরিত্রে কিছুটা হলেও ব্যর্থতার কালিমা লেপে দেবার। তাই সবার কাছে উদাত্ত আহ্বান আসুন
ডঃ মোস্তফা আবিদ খান, স্থপতি তানিয়া আতিক, ডাঃ খায়রুন্নেসা আমিন লিপি, ডঃ গণেশ চন্দ্র রায়, ডাঃ হামিদা মাইদার, ডাঃ সাকী খন্দকার, ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাককে ভোট দিয়ে তাদের সাধারণ মানুষের কাতারে আসতে সাহায্য করি, মানে তাদের অতিমানবীয় চরিত্রে ভুলের ছোঁয়া দিয়ে মানবিক হতে অবদান রাখি। 

এক নদীতে যেমন দুইবার নামা যায় না তেমনি ওয়াঞ্চ টেস্টেড কান্ট বি অলোয়েজ ট্রাস্টেড। তবে সেই শ্যাম্পেন খায় যে রিস্ক নেয়। তাই ---

ভোট দিন।
প্রার্থীদের সিভিকে মানবিক হতে সাহায্য করুন।

দুবনা, ১৬ জুলাই ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু