ডিলেমা

বৃটেন ও জার্মানি ঘোষণা করল যে ২০৩৫ সালের মধ্যে তারা নিজস্ব ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে যা দিয়ে মস্কো তো বটেই এমনকি উড়াল এলাকার শহরগুলোতে লন্ডন ও বার্লিন থেকে সরাসরি আঘাত হানা যাবে। এই সংবাদের প্রেক্ষিতে রাশিয়ার উত্তর কী হতে পারে? তাদের নির্বিঘ্নে মিসাইল ডেভেলপ করতে দেয়া ও আঘাত না করা পর্যন্ত হাত-পা গুটিয়ে বসে থাকা? নাকি আমেরিকা ও ইসরাইলের মত প্রিভেন্টিভ আঘাত হানা বা সতর্ক করে দেয়া যে যেহেতু রাশিয়াকে আক্রমণ করার জন্যই মিসাইল তৈরি হচ্ছে তাই রাশিয়া প্রয়োজনে এসব দেশের উপর সমস্ত শক্তি ব্যবহার করে আঘাত হানতে দ্বিধা করবে না? এসব কথা বৃটেন ও জার্মানি বলছে রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করে অস্ত্র প্রতিযোগিতার পক্ষে জনমত তৈরি করার জন্য। রাশিয়ার হুঁশিয়ারি একদিকে যেমন সেই আগুনে ঘি ঢালতে পারে অন্যদিকে এসব দেশের জনগণের মধ্যে যুদ্ধ বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারে। সেদিক থেকে এই ঘোষণা খুব বেশি ক্ষতিকর হবে বলে মনে হয় না। যতক্ষণ পর্যন্ত না মানুষের নিজের ঘরে যুদ্ধ ঢুকে পড়ার সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত সে এসব খুব একটা গুরুত্ব দেয় না।

দুবনা, ২১ জুলাই ২০২৬

Comments

Popular posts from this blog

সিপিবি কংগ্রেস

প্রশ্ন

রিংকু