প্রশ্ন

সাংবাদিক পূলক চ্যাটার্জিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটা কি আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্ন অনেকের মনে। সরাসরি হত্যা করলেই শুধু কাউকে খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়, কিন্তু কাউকে যদি নিজের প্রাণনাশ করতে বাধ্য করা হয় সেটা কি হত্যা নয়? সাম্প্রতিক কালে অনেকেই এভাবে আত্মহত্যা করছে যাদের জীবনের সাথে হিসাবনিকাশ চুকানোর কোন কথা ছিল না। তাই প্রশ্ন জাগে পুলিশের এই প্রাথমিক ভাষ্য কতটুকু সত্য? এটা সত্যিকার খুনীদের আড়াল করার প্রচেষ্টা নয়তো? আর কাকতালীয় ভাবে, যারা এভাবে বেঘোরে প্রাণ হারাচ্ছে, তাদের একটা বড় অংশ একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যাদের অস্তিত্ব অনেক দিন ধরেই হুমকির সম্মুখীন। হ্যাঁ, এরা বাঙালি হিন্দু যারা বাংলা সংস্কৃতির আরবায়নের পথে বিরাট বাধা। সমস্যা হল এজন্য তাদের কিছুই করতে হয় না। শুধু নিজের ইতিহাস, ঐতিহ্য অনুসরণ করে বেঁচে থাকলেই বাধাটা আপনাআপনি তৈরি হয়ে যায়। এরা আজ ক্রম ক্ষয়িষ্ণু। অন্ততঃ পরিসংখ্যান ও নিরপেক্ষ গবেষণা সেটাই বলে। 

এই বিষয়ে আমার মনে বেশ কিছু প্রশ্নের অবতারণা হয়েছে। তার একটা নিয়ে এখন লিখছি। বর্তমানে বাংলাদেশের রাজনীতির কলকাঠি নড়ে মূলতঃ ওয়াশিংটন আর লন্ডন থেকে। এসব ঘটনার নীল নকশা কি সেখানেই তৈরি হচ্ছে ভারতকে জড়ানোর আশায়? ইউক্রেনে কিন্তু এমনটাই ঘটেছিল ময়দানের পর থেকে আর এর পেছনে ছিল এমআই-৬। সেই সময় রুশ ভাষাভাষী অনেক বিখ্যাত লোকদের টার্গেট করা হয়েছিল ইউক্রেনে। এরা ছিল ইউক্রেনের প্যাট্রিয়ট কিন্তু নিজেদের সম্মিলিত অতীতের প্রতি শ্রদ্ধাশীল। এমআই-৬ জানতো এসব হত্যাকাণ্ড রুশ জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে ও একসময় তারা উত্তর দিতে বাধ্য হবে। আমরা বর্তমানে সেটা দেখছি রুশ ইউক্রেন যুদ্ধে। তাই প্রশ্ন জাগে একই পদ্ধতিতে পশ্চিমা বিশ্ব আমাদের উপমহাদেশে যুদ্ধ যুদ্ধ খেলার ক্ষেত্র তৈরি করছে না তো?

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন