যুদ্ধ না শান্তি?
সত্যিকারের জনবান্ধব ও সরকার চায় জনগণকে চিন্তা মুক্ত রাখতে, তাদের কর্ম সংস্থান ও মানসিক শান্তি নিশ্চিত করতে। শুনলাম বৃটিশ সরকার নাকি দেশের মানুষকে টিনজাত খাবার কিনে রাখার নির্দেশ দিয়েছে। যুদ্ধের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে বলেছে। ফিনল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশে পারমানবিক আঘাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বাঙ্কার তৈরি করা হচ্ছে। কিন্তু এরা কি জানে এমন যুদ্ধ হলে বাঙ্কার সাময়িক ভাবে রক্ষা করলেও পরবর্তী জীবন হবে মৃত্যুর চেয়েও দুঃসহ? হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, ভিয়েতনামে নাপাম বোমা বৃষ্টি ও সম্প্রতি যুগোস্লাভিয়ায় বোমায় অল্প পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার কি তাদের কিছুই শেখায় না? যেখানে যুদ্ধ এড়ানোর জন্য কথা বলা দরকার, শান্তি চুক্তি করা দরকার, সেখানে ইউরোপ শুধু উত্তেজনা বৃদ্ধি করেই চলছে। স্যুটেড বুটেড ও ভার্সিটির ডিগ্রি থাকলেই আর উন্নত দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলেই যে মানুষ আধুনিক ও বাস্তববাদী হয় না, বর্তমান পশ্চিমা এস্টাবলিশমেন্ট তার উজ্জ্বল দৃষ্টান্ত।
দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Comments
Post a Comment