স্মৃতি

ঘুম ভাঙতেই নজরুল ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম। প্রফেসর নজরুল ইসলাম। বুয়েটের শিক্ষক। প্যাট্রিস লুমুম্বা গণ মৈত্রী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট‌। ফিজম্যাথ ফ্যাকাল্টি মানে আমার ফ্যাকাল্টির। আমি যখন মস্কো আসি উনি দীপাদি সহ মসফিল্মে থাকতেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হত। আমাদের শেষ দেখা আমার রুমে, ২ নং ব্লকের ৫১০ নম্বর রুমে। কি একটা উপলক্ষ্যে আমার রুমে একটা আড্ডার আয়োজন হয়েছিল। আমার ডিফেন্স কি? ঠিক মনে নেই। নজরুল ভাই এসেছিলেন দেশ থেকে। মাঝখানে বাইরে গেলেন অরুণ দা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অরুণ দেবের সাথে দেখা করতে। উনিও তখন মস্কো ছিলেন। পরিচয় ছিল না। কথা ছিল অরুণ দাকে নিয়ে আসবেন। পরে ২০১১ সালে অরুণ দার সাথে মস্কোয় দেখা হয়। কিন্তু নজরুল ভাইয়ের সাথে আর দেখা হয়নি। ২০১১, ২০১৪ ও ২০১৬ সালে সাবের পিকনিকে গেছি, দীপা দির সাথে দেখা হয়েছে। কিন্তু নজরুল ভাইয়ের সাথে দেখা হয়নি। কিছু লোকের সাথে হয়তো তেমন ইন্টাব়্যাকশন হয় না, তারপরেও তারা স্মৃতিতে উজ্জ্বল হয়ে জেগে থাকেন। আমার জন্য নজরুল ভাই তেমন একজন মানুষ। কেন? নিজেও জানি না।‌ আজ তিনি শুধু স্মৃতি হয়ে গেলেন।

দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন