ভোট
রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। শুক্রবার বার কামচাতকা সময় সকাল ০৮.০০ টায় শুরু, আজ কালিনিনগ্রাদ সময় সন্ধ্যা ২০.০০ শেষ। পার্লামেন্টের পাশাপাশি বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচন হচ্ছে। রাশিয়ায় বছরে দুইবার এরকম নির্বাচন হয় - মার্চের তৃতীয় শুক্রবার থেকে রবিবার আর সেপ্টেম্বরের তৃতীয় শুক্রবার থেকে রবিবার। ভোট দেয়া যায় কেন্দ্রে গিয়ে অথবা অনলাইনে। ভোট দিয়েছি গতকাল, অনলাইনে। দুটো, একটি দলকে আরেকটি প্রার্থীকে। প্রার্থীদের আগে বিজয়ের জন্য ৫০%+১ ভোট লাগত, এখন যে বেশি ভোট পায় তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। আসলে ৫০%+১ ভোট অনেক প্রতিনিধিত্ব মূলক। তবে এক্ষেত্রে প্রায়ই দ্বিতীয় ট্যুরের আয়োজন করতে হয়। সেটা ব্যয়বহুল। তারচেয়েও বড় কথা দ্বিতীয় ট্যুরে ভোটারদের উপস্থিতি আশঙ্কাজনক ভাবে কম। আজ মস্কো সময় রাত ২২.০০ থেকে ফলাফল প্রকাশ শুরু হবে।
মস্কোর পথে, ২০ সেপ্টেম্বর ২০২৬
Comments
Post a Comment