সমস্যা

প্রতিটি সিস্টেম অনেকগুলো পার্টস নিয়ে গঠিত। সিস্টেম যত জটিল তার পার্টসের সংখ্যা তত বেশি। মানুষের বা প্রাণীর যেযন হাত, পা, হার্ট, কিডনি, লিভার - দেশের তেমনি জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন, বিচার বিভাগ ইত্যাদি। শরীরের কোন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হলে মানুষ যেমন পঙ্গু হয়ে পড়ে দেশও তাই।

বাংলাদেশের সমস্যা তার রাজনৈতিক দলে আর রাজনীতির সাথে ধর্মের অবৈধ সহবাসে। এক এক জন মানুষ মারা যায়, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায় - আমরা দুই তিন চার দিন এর বিরুদ্ধে ফেসবুকে লিখে, দুই চারটি বিবৃতি দিয়ে দায় শেষ করি। কিন্তু এসবের উৎস সেই রাজনৈতিক দল, ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষা এসবের ব্যাপারে স্পিকটি নট। এভাবে আর যাই হোক, সমস্যার সমাধান হয় না, হবে না।

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন