Posts

ইঙ্গিত

Image
এক বন্ধু প্রাইড প্যারেডে অংশগ্রহণের ছবি দিয়েছিল। কথা প্রসঙ্গে নিজে থেকেই বললো - তুমি যা মনে করছ তা নয়। আমি তোমাদের মতই স্বাভাবিক। তবে আমি যে তাদের অপছন্দ করি না সেটা প্রকাশ করার জন্য প্যারেডে যোগ দেই। - প্রথমত আমি কিছুই মনে করিনি। দ্বিতীয়ত আমি তাদের পছন্দ বা অপছন্দ কিছুই করি না। তবে তোমার কথায় একটা ভালো ইঙ্গিত পেলাম।  - সেটা কি? - তোমার গিন্নিকে যে আমি অপছন্দ করি না সেটা প্রমাণ করতে আমাকে তার সাথে ফষ্টিনষ্টি করতে হবে।  তাই তো? - এটা আবার তুমি কি বলছ? - আমি কিছু বলছি না। তবে তোমার যুক্তি সেই ইঙ্গিত দেয়। দুবনা, ২২ আগস্ট ২০২৩

ভয়াল আগস্ট

Image
যেসব বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকে সেখানে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেললে বিষয়টাই থাকে না। দেশ, দেশের ক্ষমতা এরকম একটি জিনিস যার পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। এটাই গণতন্ত্র। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একবার কলুষিত হয়। এরপর বিভিন্ন সময়ে যৌথ আন্দোলনের মধ্য দিয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। হয় নির্বাচন। জনগণ ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় আনে। অনেক অবিশ্বাস, অনেক অভিযোগ অনুযোগের পরেও দেশে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। কিন্তু ২০০৪ এর ২১ আগস্ট সেই রাজনৈতিক সৌজন্যবোধটুকু চিরতরে ধ্বংস করে দেয়। প্রধান দুটো দল রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে পরস্পরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে না, একে অন্যের শত্রুতে পরিণত হয়। দু দলই শুধু ক্ষমতার লড়াইয়েই লিপ্ত হয় না, অনেক সময় পররস্পরকে ধ্বংস করার লড়াইয়েও লিপ্ত হয়। সেদিক থেকে ২১ আগস্টর ভয়াবহতা ১৫ আগস্ট বা ০৩ নভেম্বরের হত্যাকাণ্ডের থেকে কোন অংশেই কম নয়। দুবনা, ২১ আগস্ট ২০২৩

পড়া

Image
প্রাথমিক ভাবে মানুষ পড়াশুনা করে কোন বিষয়ে বিশেষজ্ঞ হবার জন্য যা পরবর্তীতে তার কর্মজীবনে কাজে লাগবে। সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার স্কুলে পাঠ্যক্রমের বাইরেও প্রচুর বই পড়তে হয়। সেখানে যেমন রুশ সাহিত্য থাকে তেমনি থাকে বিশ্ব সাহিত্য। কিন্তু আমাদের দেশে অভিভাবকদের একটা বড় অংশই মনে করেন সিলেবাসের বাইরে কিছু পড়া মানে সময় নষ্ট করা, এতে সন্তানরা সঠিক জ্ঞান লাভ না করে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, নষ্ট হয়ে যায়। বাস্তবে তারা ভালো বিশেষজ্ঞ হলেও অনেক সময়ই পূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে না। আমার স্বল্প অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যেসব মানুষ নিজেদের কাজের বাইরে কোন পড়াশুনা করে না, সব দিক থেকে নিজেদের দৃষ্টি প্রসারিত করে না, একটা বয়সের পর তাদের অনেককেই মৌলবাদী বা অযৌক্তিক চিন্তাভাবনার ধারক ও বাহক হয়। আমরা যদি সন্তানদের মুক্তমনা ও উদার মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাদের ক্লাসের বাইরের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার বিকল্প নেই। দুবনা, ২০ আগস্ট ২০২৩

পরিবর্তন

Image
আজকাল ফেসবুকে প্রায়ই অনলাইন গেম বন্ধ করার আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্ট দেখি। এটাকে আমার মনে হয় রোগের কারণ না দেখে ওষুধ দেবার মত বা শোষণের বিরুদ্ধে লড়াই না করে শোষিত মানুষদের সাময়িক সাহায্য করার মত। আমার ধারণা বর্তমানে মানব জাতি যেসব সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে তার মূলে আছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রাইয়োরিটির পরিবর্তন। এক সময় লেখাপড়া করার মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা । আজ আমরা যখন ছেলেমেয়েদের কোথাও ভর্তি করি দেখি সেটা চাকরির ক্ষেত্রে তাদের কতটা সাহায্য করবে। জ্ঞান নয় নম্বর, বিদ্যা নয় অর্থ আজ সামনে চলে এসেছে। শুধু লেখাপড়া নয় বদলে গেছে খাদ্যাভাস। খাদ্য কতটুকু স্বাস্থ্যকর তার চেয়েও বড় কথা সেটা কতটুকু সু্স্বাদু।  এর মানে এই নয় যে আমাদের ভালো বেতন বা সুস্বাদু খাদ্যের প্রয়োজন নেই। তবে প্রথমত আমাদের দরকার জ্ঞান ও স্বাস্থ্যকর খাবার। আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের প্রতিফলন পড়ছে পরবর্তী প্রজন্মে। তাই বদলাতে হবে নিজেদের। দুবনা, ১৯ আগস্ট ২০২৩

পুঁজি

Image
ফেসবুকে কে যেন জানতে চেয়েছিল "লোকজন গরীবের জন্য রাজনীতি করে এত বড়লোক হয় কি করে?" আসলে সবাই গরীবদের জন্য লড়াই করে, তবে অধিকাংশই লড়াই করে গরীবদের পুঁজি করে। আর এই পুঁজিকে পুঁজি করেই একদিন তারা পুঁজিবাদী হয়। বড়লোক হয়। জাস্ট বিজনেস। আসল কথা কে কীভাবে পুঁজি খাটায়। দুবনা, ১৭ আগস্ট ২০২৩

ক্যামেরা

Image
আমি বাসা থেকে বেড়াতে গেলে সাধারণত ক্যামেরাটা নিয়েই বেরোই।‌ তা সে ভোলগা তীর হোক আর বন হোক। সেদিন যখন নদীর তীর দিয়ে ক্যামরা কাঁধে হাঁটছি ইউরা জিজ্ঞেস করল ছবি শিকারে বেরুলে? না, ক্যামেরাকে ভিগুলিভাত করাতে এলাম।  ভিগুলিভাত মানে কুকুরকে ঘুরতে নেয়া। প্রথমে ইউরা একটু অবাক হল। আসলে অনেকেই আমার এ রকম কথা শুনে প্রথমে ভাবে আমি শব্দটার সঠিক অর্থ জানি না। তবে যখন বোঝে হেসে খুন। দুবনা, ১৬ আগস্ট ২০২৩

আগস্ট ১৫

Image
আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস ভাবে হত্যা করেছিল এ দেশেরই কিছু সেনা অফিসার আর তাঁর বিশ্বস্ত কিছু মানুষ। প্রতি বছরই এই দিনটায় কিছু কিছু কথা মনে জাগে। কেন তা বলতে পারব না। তবে নিজের অজান্তেই এই কথাগুলো মনের কোণে উঁকি মারে। এবারও ব্যতিক্রম নয়। আমাদের ভূখণ্ডের সবচেয়ে সফল রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাফল্যের উজ্জ্বল প্রমাণ আমাদের স্বাধীন ভূখণ্ড, আমাদের লাল সবুজ পতাকা, সমস্ত সাফল্য ও ব্যর্থতা নিয়ে আজকের বাংলাদেশ। একই সাথে এই ভূখণ্ডের সবচেয়ে বড় ব্যর্থতাও তাঁর। এই ব্যর্থতার সাক্ষী ১৫ আগস্ট। দেশে প্রায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েও তিনি পারেননি না নিজেকে, না নিজের পরিবারের প্রায় কাউকে বাঁচাতে। সবচেয়ে বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোগীদের প্রতি অবিশ্বাস আর সন্দেহভাজন সহকর্মীদের (যেটা তিনি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে নিজেই বলেছেন) উপর অগাধ বিশ্বাস শুধুমাত্র তাঁকেই সপরিবারে হত্যা করেনি, পঙ্গু করেছে বাংলাদেশ ও বাঙালি জাতিকে। তাই ১৫ আগস্টকে শুধু শোকের দিন নয়, শিক্ষা নেবার দিন হিসেবে গড়ে তোলা আজ একান্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি মানেই ক্ষ...