স্বার্থ

সব মানুষকেই দিনের শেষে নিজের স্বার্থেই কাজ করতে হয় - তা সে আর্থিক, মানসিক বা আদর্শিক, যাই হোক না কেন। ডাক্তার যখন চিকিৎসা করেন, তিনি তখন রুগির আরোগ্য নিয়ে ভাবেন, শিক্ষক পড়ানোর সময় ছাত্রদের শিক্ষার বিষয়ে ভাবেন অথবা শ্রমিক বা কৃষক কাজ করার সময় সে কাজটি সুষ্ঠুভাবে করতে চান। কারণ এসব কাজের ফলাফলের উপর নির্ভর করে তাদের বেতন, মানে তাদের নিজেদের ও সংসারের ভালোমন্দ। সমাজ বা দেশের ক্ষেত্রেও তাই। ব্যতিক্রম শুধু রাজনীতিবিদরা, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদরা। তাদের এক বিরাট অংশ কাজ করার সময় দেশ বা সমাজের কথা মাথায় রাখে না, একান্তই নিজের বা দলের স্বার্থ নিয়ে ভাবে। 

একজন রুগি সুস্থ হলে যেহেতু ডাক্তার বেতন বা ফির জন্য চিকিৎসা করেছেন এটা ভেবে ওষুধ খাওয়া বাদ দেয় না, ইঞ্জিনিয়ার ঘর বানিয়ে মোটা অংকের অর্থ লাভ করেছে একথা ভেবে বাড়ির মালিক নিজের ঘর ভাঙে না। তবে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ভারত নিজের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের সাহায্য করেছিল বিধায় এই স্বাধীনতা ঠিক মেনে নিতে পারে না।

যে পাখি খাঁচায় থাকতে অভ্যস্ত স্বাধীনতার মর্ম তার পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের লোকজন বারবার সেটাই প্রমাণ করছে আর নেতারা এর নেতৃত্ব দিচ্ছেন।

কাজান থেকে মস্কোর পথে, ২৭ নভেম্বর ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

প্রশ্ন