কালো আর ধলা

গতকাল অনলাইনে একজোড়া ছোবা বা সাবান মাখানোর স্পঞ্জ পেলাম। গুলিয়া অর্ডার দিতে বলেছিল। একটা প্যাকেটে দুটো ছোবা - একটি কালো, আরেকটি সাদা। 

কার কোনটা? জিজ্ঞেস করলাম।
আমি সাদাটা নেব। গুলিয়ার উত্তর।
আমার ধারণা ছিল তুমি কালো রং বেশি পছন্দ কর।
কে বলল? 
মানে আমাকে পছন্দ করে বিয়ে বসলে তাই ভাবলাম।
আমি সাদাটাই নেব। 
নাও। তবে সাদা রং আমারও পছন্দ। 
গুলিয়া রুশ জিনিস পছন্দ করে। মনে হয় একবার আমদানি করা কালো বর পছন্দ করে সারা জীবনের জন্য টের পেয়ে গেছে এরা কি চিজ। 
তবে কালোটাও ভালো। ময়লা কম হয় বা হলেও সহজে ধরা পড়ে না। চোর কি এমনি এমনি রাতে চুরি করে!

দুবনা, ০৯ মে ২০২৬

Comments