দালাল

অধিকাংশ সঠিক সামাজিক তত্ত্ব গ্লোবাল। তবে আঞ্চলিক ভাবে প্রয়োগের জন্য সেখানে আঞ্চলিক বৈশিষ্ট্য হিসেবে নিতে হয়। কিন্তু আঞ্চলিক তত্ত্ব যদি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তবে সেটাকে ভালো বা সঠিক তত্ত্ব বলা যায় না। উদাহরণস্বরূপ গ্যালিলিও ও লরেন্স ট্র্যান্সফর্মেশনের কথা উল্লেখ করা যেতে পারে।

এক পরিচিত জন ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছে যার মোদ্দা কথা হচ্ছে ভারত ততটা ক্ষতিকর না যতটা দালালরা। কথাটা আংশিক সত্য।‌ কেননা দালাল শুধু ভারতের হয় না, হয় পাকিস্তানের, আমেরিকার, চীনের, রাশিয়ার, ইউরোপের, তুরস্কের আরও অনেক অনেক দেশের। যখন কোন জনগোষ্ঠীর কাছে দেশের চেয়ে বিদেশের স্বার্থ বড় হয়ে ওঠে সেটা যেকোন দেশের জন্যই সমস্যা। সমস্যা আরও বড় যখন সরকার বা সরকারের একটি বড় অংশ বিদেশের স্বার্থ রক্ষা করে। সেই যে ১৭৫৭ সালে শুরু হয়েছে তার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি অভাগা জাতি।

দুবনা, ১৬ যে ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু