ভুল

গতকাল একজন প্রশ্ন করল আমার স্ত্রী তাতার কিনা। কারণ ওর নাম তাতারদের নামের মত। আমার মনে প্রশ্ন জাগল - আচ্ছা, আমাদের দেশের ৯০% মানুষের নাম আরবিতে। তারা তো কেউ আরব নয়। যদিও স্বীকার করতেই হয় এদের একটি বড় অংশ আরব হলে অনেক বেশি খুশি হত। 

মঙ্গল শোভাযাত্রা নাকি নাম পরিবর্তন করছে। কেউ বলছে আনন্দ শোভাযাত্রা, কেউ বৈশাখী শোভাযাত্রা। যদি আবার সেই বাংলা নামই রাখা হয় তবে মঙ্গল কী দোষ করেছিল? আসলে দেশে হর হামেশাই এমন সব ঘটনা (অঘটন) ঘটে যা স্বাভাবিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। যদি ৫৫ বছর পরে এসে পাকিস্তানি আমলে ফিরে যাবার জন্য এত ব্যাকুলতা - তাহলে ত্রিশ লক্ষ প্রাণ আর তিন লাখ মা বোনের ইজ্জত হারানোর কি প্রয়োজন ছিল? আর এখন ফিরে গেলে বাঙালি যে পাকিস্তানিদের চোখে বিশ্বাসঘাতক হিসেবে পরিগণিত হবে সেটা কি ভেবে দেখেছে কেউ? আজ যদি বাংলা ভাষায় উৎসবের নাম রাখলে আত্মসম্মানে লাগে তাহলে ভাষা আন্দোলনের কি দরকার ছিল? যেভাবে অনেকেই মুসলিম ভারতের কথা বলে তাতে মনে প্রশ্ন জাগে সেই ভারতেই যদি ফিরে যেতে হয় তাহলে দেশ ভাগের কি দরকার ছিল? 

যাহা চাই তাহা ভুল করে চাই 
যাহা পাই তাহা চাই না।

দুবনা, ০৭ এপ্রিল ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু